JavaScript চললে আসলে কী ঘটে? সোর্স কোড থেকে এক্সিকিউশন পর্যন্ত
JavaScript code শুধু উপর থেকে নিচে line-by-line execute হয় না। একটি আধুনিক JavaScript engine source code parse করে, execution environment তৈরি করে, bytecode generate করে, runtime behavior observe করে, hot code compile ও optimize করে এবং প্রয়োজনে deoptimize করে। এই article-এ source code থেকে CPU execution পর্যন্ত JavaScript-এর পুরো journey সহজ mental model থেকে engine internals পর্যন্ত ধাপে ধাপে ব্যাখ্যা করা হয়েছে।